রক্তিম আকাশ

রক্তিম আকাশ

পর্ব ১: অন্ধকার শহর

লিখেছেন: Minhazul Haque

শহরের রাস্তায় কোনো আলো নেই। গত তিনদিন ধরে পুরো শহর বিদ্যুৎহীন।

ইনস্পেক্টর শফিক তার রিভলবারটা হাতে নিয়ে সাবধানে পা ফেললেন। তাকে এই রহস্য ভেদ করতেই হবে। কে বা কারা পুরো শহরের সিস্টেম হ্যাক করেছে, তা বের করার জন্য তার হাতে সময় মাত্র আর কয়েক ঘণ্টা।