অচেনা পথিক
প্রথম অধ্যায়: আগমন
লিখেছেন: Minhazul Haque
হঠাৎ করেই গ্রামে এক অচেনা মানুষের আগমন ঘটল। তার পরনে ছেঁড়া কাপড়, উসকোখুসকো চুল। গ্রামের মানুষ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল।
কেউ তাকে আগে কখনো দেখেনি। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। সে কিছু না বলেই গ্রামের শেষ মাথায় থাকা পুরোনো বটগাছটার নিচে গিয়ে বসল।