অচেনা পথিক
দ্বিতীয় অধ্যায়: রহস্য
লিখেছেন: মিনহাজুল হক
রাত তখন গভীর। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ বটতলার দিক থেকে এক অদ্ভুত সুর ভেসে আসতে লাগল।
গ্রামের মোড়ল লাঠি হাতে বের হলেন। কে এই লোক? কোথা থেকে এল? তার বাঁশির সুরে এমন জাদু কেন? গ্রামের মানুষ একে একে বাড়ি থেকে বের হয়ে আসতে শুরু করল।